দেশে ফিরলেন ক্রিকেটাররা | Daily AjKaler Kontho

দেশে ফিরলেন ক্রিকেটাররা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৩, ১০:১৫ পূর্বাহ্ন
দেশে ফিরলেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক : চোখেমুখে বিষণ্নতা নিয়ে বিশ্বকাপ শেষে ভারত থেকে দেশে ফিরে এসেছেন ক্রিকেটাররা। রোববার সকাল সাড়ে ৯টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহন করা বিমানটি।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরির কারণে শেষ ম্যাচে খেলতে পারেননি। তিনি আগেই দেশে ফিরেছিলেন। এর বাইরে বাকি ক্রিকেটাররা আজ দেশে ফিরেছেন। তাদের সঙ্গে ছিলেন টিম ডিরেক্টর হিসেবে যাওয়া খালেদ মাহমুদ সুজন ও দেশে কোচিং স্টাফরা।

বিদেশি কোচদের সবাই নিজ নিজ গন্তব্যে গেছেন। এ মাসের শেষদিকে হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের আগেই বাংলাদেশে ফেরার কথা রয়েছে তার। যদিও চুক্তি নবায়ন না করা অ্যালান ডোনাল্ড দক্ষিণ আফ্রিকা থেকে আর ফিরবেন না।