এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটি | Daily AjKaler Kontho

এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৩, ৯:৪৫ পূর্বাহ্ন
এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটি

নিজস্ব প্রতিবেদক : কেরানীগঞ্জে গ্রাজুয়েট সোসাইটির উদ্যোগে এসএসসি ২০২৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল বুধবার (৮ নভেম্বর) বিকেলে চুনকুটিয়া উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কেরানীগঞ্জ গ্রাজুয়েট সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল ইসলাম মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আগামী নেতৃত্ব ও স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে মেধাবী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক শিক্ষা কার্যক্রমে ভূমিকা রাখায় শিক্ষার্থীরা পরীক্ষায় কৃতিত্বের সাথে ভালো ফলাফল করছে। আগামীর নেতৃত্ব ও দেশ গড়তে প্রতিটি এলাকার জনসাধারণকে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কঠোর শ্রম ও নিষ্ঠার পাশাপাশি তাদের ভাল ফলাফল অর্জনের নেপথ্যে থাকে শিক্ষক ও অভিভাবকের অবদান।
এ সময় কেরানীগঞ্জের ৫৩টি উচ্চ বিদ্যালয়ের ২৫৫জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ বিতরণ করা হয়।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী শাকুর হোসেন শাকুসহ আরো অনেকে।