
আজকালের কন্ঠ ডেস্ক : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় সকাল থেকেই বেতন বৃদ্ধির দাবীতে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা টাংগাইল মহাসড়ক অবরোধ করে রাখে।পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাইমাইল সাইনবোর্ড এলাকায় চলন্ত দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়।পরে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
এছাড়াও কয়েকটি পোশাক কারখানার মেইন গেট ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।পুলিশ টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিক দের ছত্রভঙ্গ করে দেয়। বাসে আগুন দেওয়ার ঘটনায় তিন জন কে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পুড়ে যাওয়া আজমিরী বাসের চালক বলেন ঢাকা থেকে যাত্রী নিয়ে চন্দ্রার উদ্দেশ্যে যাওয়ার পথে কোনাবাড়ী সাইনবোর্ড এলাকায় পৌঁছামাত্রই ৬ থেকে ৭ শতাধিক বিক্ষুব্ধ পোশাক শ্রমিক রাস্তা অবরুদ্ধ করে ফেলে।
এর মধ্য থেকে কয়েক জন শ্রমিক গাড়িতে উঠে যাত্রীদের নামানোর সাথে সাথেই আগুন ধরিয়ে দেয়।চোখের সামনেই কয়েক মিনিটের মধ্যে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। ডি বি এল ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনা স্থলে এসে আগুন নিভাতে সহয়তা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ,র্যাব বিজিপি হাজির হন বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্র ভঙ্গ করে দেন। গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী বলেন কিছু দুষ্কৃতিকারী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচলের বিঘ্ন ঘটাচ্ছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি।
এরই মধ্য দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি কে এম আশরাফ বলেন তিনজনকে আটক করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :