
ঝালকাঠি জেলা প্রতিনিধিঃসমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার ০৪ নভেম্বর ২০২৩ ইং তারিখ সকাল ১১ টার দিকেশুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, ও একটি র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে, উপজেলা চত্বরে এসে মিলিত হয়।পরে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।এতে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, বিশেষ অতিথি কাঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান সিকদার, ফাতিমা খানম মহিলা ভাইস চেয়ারম্যান, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিমল চন্দ্র সমদ্দার।
সভাপতিত্ব করেন জনাব মোঃ নেছার উদ্দিন উপজেলা নির্বাহী অফিসার, ফারজানা ববি মিতু সহকারী ভূমি কমিশনার, এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, কাঠালিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।
কাঠালিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সরোয়ার সিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন আকাশ, সদস্য মোঃ মহসিন খান, সদস্য মোঃ শাকিল আহমেদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, এবং স্থানীয় জন প্রতিনিধি গন ও বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্য ও নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :