দুমকিতে ১হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার | Daily AjKaler Kontho

দুমকিতে ১হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২, ২০২০, ৬:৫৬ অপরাহ্ন
দুমকিতে ১হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

দুমকি প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে ১হাজার পিস ইয়াবাসহ মেহেদী হাসান রাকিব (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে থানার এএসআই সোহেল’র নেতৃত্বে টহলরত পুলিশদল সন্দেহজনকভাবে রাকিবকে আটক করে। এসময় তার দেহ তল্লাসী করে ১হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত যুবক রাকিব’র বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে। সে আবদুর রাজ্জাক হাওলাদার’র পুত্র । পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে একটি অটোবাইকযোগে থানাব্রিজ নেমে ঘোরাফেরারত অবস্থায় টহল পুলিশ সন্দেহবশে তাকে আটক করে দেহ তল্লাসী চালায়।
এসময় তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো প্যাকেটে ১হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে দুমকি থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে জানান, মাদক নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

আজকালের কন্ঠ /আমির/এম