করোনাভাইরাসে আরও এক পুলিশের মৃত্যু | Daily AjKaler Kontho

করোনাভাইরাসে আরও এক পুলিশের মৃত্যু


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২২, ২০২০, ১১:২৬ অপরাহ্ন
করোনাভাইরাসে আরও এক পুলিশের মৃত্যু

আজকালের কন্ঠ ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাতটায় রাজধানীর ইমপালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মো. রফিকুল ইসলাম (৫৬) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মারা যাওয়া ওই পুলিশ কনস্টেবল নারায়ণগঞ্জ জেলা পুলিশের বন্দর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

রফিকুল ইসলাম ১৯৮৬ সালে পুলিশে যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছরে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন।

তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার আহমেদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জানাজা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আজকালের কন্ঠ /এম