
আজকালের কণ্ঠ ডেস্ক : ঢাকায় সচিবালয়ের পাশে বিদ্যুৎ ভবনের আন্ডারগ্রাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটিতে থাকা বিভিন্ন অফিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) অফিসসহ আরও বেশকিছু প্রতিষ্ঠান রয়েছে ভবনটিতে।
আগুন লাগার পর সবাইকে ভবন থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের কাজ করতে হয়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ‘আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভবনের নিরাপত্তাকর্মীরা মিলে আগুন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতে হয়নি।
আপনার মতামত লিখুন :