সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনতে হবে : শেখ হাসিনা | Daily AjKaler Kontho

সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনতে হবে : শেখ হাসিনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ১২:২৬ অপরাহ্ন
সবাইকে ব্যাংকিং সেবার আওতায় আনতে হবে : শেখ হাসিনা

আজকালের কণ্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব অসীম। ব্যাংকিং খাতে সেবাটা যাতে আরও সুষ্ঠু ও সুরক্ষিত হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। আর ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা করতে দেশের সব মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে হবে।

বুধবার (১ নভেম্বর) ‍‘ন্যাশনাল কার্ড স্কিম টাকা-পে (Taka pay)’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের পর যারা ক্ষমতায় আসে, তারা জাতির পিতা যেখানে দেশটাকে রেখে গিয়েছিল সেই অবস্থানে ধরে রাখতে পারেনি। মাথাপিছু আয়, প্রবৃদ্ধি কমে গিয়েছিল। দেশ সম্পূর্ণ পরনির্ভরশীল হয়ে পড়ে। অন্যের কাছে হাত পেতে চলা এটাই যেন আমাদের নিয়তি ছিল। যাইহোক আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে আমাদের প্রচেষ্টাই ছিল আমরা নিজের পায়ে দাঁড়াব, নিজেদের আর্থিক ব্যবস্থাপনা আমরা গড়ে তুলব। সেইসঙ্গে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করব।

তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে ২০০১ মাত্র পাঁচ বছর আমরা সময় পেয়েছিলাম। সে সময় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করি এবং আমরা অর্থনৈতিক ক্ষেত্রে বেসরকারি খাতকেও সম্পূর্ণ উন্মুক্ত করে দেই। কিন্তু ২০০১ থেকে ২০০৮ আমরা সরকার ক্ষমতায় আসতে পারেনি। তখন আবার দেশ পিছিয়ে যায়।