আজও বাসে আগুন | Daily AjKaler Kontho

আজও বাসে আগুন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন
আজও বাসে আগুন

আজকালের কণ্ঠ ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।বুধবার সকাল আটটার দিকে নগরের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। কর্ণফুলি থানার ওসি জহির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে দিয়ে বাসটি কর্ণফুলী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল। সামনে অবরোধকারীদের দেখে বাসটি ফিরে আসার চেষ্টা করে। পরে অবরোধকারীরা বাসটি আটকিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। বাসের চালক ও সহকারী দ্রুত নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।