চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনে সাংবাদিক আমির হোসেনকে (৪৫) দেখে নেয়ার হুমকী দিয়েছেন চরফ্যাসন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ সিকদার। এ ঘটনায় তিনি বুধবার সন্ধায় চরফ্যাসন থানায় সাধারণ ডায়েরি করেন।
আমির হোসেন চরফ্যাসন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক যুগান্তর চরফ্যাসন (দক্ষিণ) প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
জানা গেছে, তারা (রিয়াজ সিকদার) সরকারি খাস জমিতে ফাউন্ডেশন নিয়ে ঘর উত্তোলন করেন এমন অভিযোগের ভিত্তিতে বুধবার আছরবাদ সহকারী কমিশনার ভূমি শাহীন মাহমুদ ও সাভেয়ার নিয়ে ঘটনাস্থলে গেলে ওই সময় সাংবাদিক আমির হোসেন এর সাথে রিয়াজ সিকদারের সাথে বিতর্কের সৃষ্টি হয়। এক পর্যায়ে সহকারী কমিশনার ভূমি‘র উপস্থিতিতে মারমুখি হয়ে উঠেন। স্থানীয়রা তাকে থামাতে চেষ্টা করেন। এই সময় রিয়াজ সিকদার প্রকাশ্যে সাংবাদিক আমির হোসেন নাম উল্লেখ করে হুমকি দেন। এই বিষয়ে আমির হোসেন বাদী হয়ে চরফ্যাসন থানায় সাধারণ ডায়েরি করেন।
সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চরফ্যাসন প্রেসক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন ও সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র।
চরফ্যাসন থানার ওসি শামসুল আরেফিন বলেন, এ ঘটনায় আমির হোসেন নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ /আমির /মিজান
আপনার মতামত লিখুন :