কোনাবাড়ীতে সাজানো মামলার অভিযোগে করে সংবাদ সম্মেলন | Daily AjKaler Kontho

কোনাবাড়ীতে সাজানো মামলার অভিযোগে করে সংবাদ সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০১৯, ১:২০ পূর্বাহ্ন
কোনাবাড়ীতে সাজানো মামলার অভিযোগে করে সংবাদ সম্মেলন

গাজিপুর প্রতিনিধিঃ কোনাবাড়ি থানার কুদ্দুস নগর এলাকায় ব্যবসায়ীকে সাজানো মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে আশরাফুল ইসলাম শান্ত মির্জা নামে এক ব্যাক্তি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শান্ত মির্জা জানান, গত ২০শে সেপ্টেম্বর রাতে স্থানীয় মাতাব্বররা একটি নারী সংক্রান্ত ঘটনায় ডেকে নিয়ে যান তাকে। পরে তার বিরুদ্ধে ওই নারী শ্লীলতাহানির অভিযোগে করে থানায় মামলা করেন। একই দিনে কোনাবাড়ী থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। দীর্য দিন কারাভোগ করে জামিনে বের হয়ে এই সংবাদ সম্মেলন করে। তিনি কোন মতেই ওই ঘটনায় জড়িত নন বলেও দাবি করেন । তাকে ফাঁসানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, তাকে গ্রেপ্তারের পর কয়েকটি ফেইসবুক ও অনলাইন পোর্টাল আপত্তিকর ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। যাহাতে তিনি সন্মানহানি ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। এমন কি আর্থিক ভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই বিষয়ে তিনি আইনি প্রতিকার চান। প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন বলে জানান তিনি ।

সংবাদ সম্মেলনে মামলা থেকে অব্যাহতির দাবিও জানান। এতে শান্ত মির্জার স্ত্রী মনোয়ারা ইসলাম সুমী উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ /কবির /মিজান