শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ | Daily AjKaler Kontho

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ১:১১ অপরাহ্ন
শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮১ রানের জয়ে আসর শুরু করেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে দ্য গ্রিন ম্যানদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে পাকিস্তানের জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১০২ রানে হেরে আসর শুরু করেছে লঙ্কানরা।

মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে এই ম্যাচটি।

বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচে হায়দরাবাদেই খেলেছিল পাকিস্তান। এবার দ্বিতীয় ম্যাচেও একই ভেন্যুতে খেলবে বাবর আজমরা।

বিশ্বকাপের এই ম্যাচে পাকিস্তানের রহস্যময় লেগ স্পিনার উসামা মীর একাদশে থাকবেন কি না, এই নিয়ে জোর আলোচনা হচ্ছে। তাই স্পিন অলরাউন্ডার শাদাব খান এবং মোহাম্মদ নওয়াজেই আস্থা রাখার সম্ভাবনা টিম ম্যানেজমেন্টের।

তাই উইনিং কম্বিনেশনেও পরিবর্তন আসতে পারে দ্য গ্রিন ম্যানদের একাদশে। ফখরের পরিবর্তে জায়গা মিলতে পারে আব্দুল্লাহ শফিকের। যদিও দ্য গ্রিন ম্যানদের টিম ডিরেক্টর মিকি আর্থারের মন্তব্য, আমি তার ফর্ম নিয়ে চিন্তিত নই, সে একজন ভালো খেলোয়াড় এবং বড় স্কোর থেকে মাত্র এক ইনিংস দূরে।

এদিকে ওপেনিংয়ে দুশ্চিন্তা রয়েছে পাকিস্তানের। তাই এই ম্যাচে কে ওপেন করবেন, তা নিয়েও প্রশ্ন জেগেছে। কেননা, ইমাম উল হক কিংবা ফখর জামান কেউই রান পাচ্ছেন না।

ব্যাটিং অর্ডারে চার নম্বরে উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, পাঁচে ইফতিখার আহমেদ থাকতে পারেন। অন্যদিকে পেস ইউনিটের চূড়ান্ত তিনটি স্লটে হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি এবং হাসান আলীরা থাকবেন, এটা প্রায় নিশ্চিত।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।