শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে | Daily AjKaler Kontho

শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৩, ১১:২৪ পূর্বাহ্ন
শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

মো: নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি : গত সোমবার বিকেল ৪টায় সদর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, সভায় উপস্থিত ছিলেন পালং মডেল থানার অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট অমিত ঘটক চৌধুরী, সাধারণ সম্পাদ তপন মোদক, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সমীর কিশোর দে,সহ বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিগণ।

জানাগেছে, সদর উপজেলায় মোট ৩০টি মন্দিরে দুর্গাপূজা উদযাপন হবে। এর মধ্যে জেলা সদরে কেন্দ্রীয় মন্দির, মহাদেব বাড়ি জিউ মন্দির, মনহর বাজার হরি ঠাকুরের আঙ্গীনা ও আংগারিয়া রাধা মাধব ও কালি মন্দিরে জাকজমকপূর্ণ আয়োজন করেছেন পূজা উদযাপন কমিটি। অপর ২৬টি পূজা মন্ডপে স্থানীয়রা তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছেন। তবে পূজা মন্ডপে নিরাপত্তার বিষয়ে চিন্তিত হয়ে পড়েছেন আয়োজক কমিটি। তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আসন্ন দুর্গা পূজা মন্ডপে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন স্থরের নিরাপত্তা সার্বক্ষণিক কাজ করবে।