আজকালের কন্ঠ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কেক কাটলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার আইসিটি বিভাগ প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে সুবিধা বঞ্চিত পথশিশুদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চিত্রশালায় স্মার্ট চিলড্রেন কার্নিভালে এ কেক কাটা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত সুবিধা বঞ্চিত শিশুদের কেক খাইয়ে দেন এবং স্মার্ট চিল্ড্রেন কার্নিভালে স্থাপিত বিভিন্ন স্টলে গিয়ে তাদের সঙ্গে খেলা করেন প্রতিমন্ত্রী।
এ উপলক্ষে প্রতিমন্ত্রী তার বক্তৃতায় বলেন, নগরীতে শিশুদের জন্য আয়োজন থাকে একেবারে কম। ভবিষ্যত বাংলাদেশের কর্ণধারদের আনন্দ দিতে তেমন উদ্যোগ নেই বললেই চলে।
অনুষ্ঠানে অন্যদের আইসিটি সচিব মো. সামসুল আরেফিন, বিসিসি নির্বাহী পরিচালক রণজিৎ কুমারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :