ফুলগাজীর কমুয়া রাস্তায় মোড় থেকে ১ কেজি গাঁজা সহ ০২জন গ্রেফতার | Daily AjKaler Kontho

ফুলগাজীর কমুয়া রাস্তায় মোড় থেকে ১ কেজি গাঁজা সহ ০২জন গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৩, ৫:০৬ অপরাহ্ন
ফুলগাজীর কমুয়া রাস্তায় মোড় থেকে ১ কেজি গাঁজা সহ ০২জন গ্রেফতার

ফেনী প্রতিনিধিঃ গতকাল ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের দক্ষিন শ্রীপুর শিশু কবরস্থান এর সামনে থেকে ১ কেজি গাঁজা সহ মহিলা ও কিশোর কে গ্রেফতার করেছে ফুলগাজী থানা পুলিশ।

ফুলগাজী থানা পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে ভারত সীমান্ত পৈথরা থেকে মুন্সিরহাটের দিকে আসা একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করে।

এসময় গাড়িতে থাকা রুবীনা আক্তার জোনাকি ও মুক্তার হোসেন রহিম নামে দুজনকে আটক করেছে ফুলগাজী থানার পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের বিষয় স্বীকার করলে, তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গাজাঁসহ আটককৃত রুবীনা আক্তার জোনাকি (২৮), দরবারপুর ইউনিয়নের আব্দুল খালেকের মেয়ে এবং মুক্তার হোসেন রহিম (২৩), ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের গজারিয়া কান্দির বাসিন্দা।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজীর মুন্সিরহাটের কমুয়া রাস্তায় দক্ষিণ শ্রীপুর গ্রামের শিশু কবরস্থান এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক নারী ও কিশোরকে আটক করা হয়েছে।
উক্ত দুই জন আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান,মাদক কারবারীদের বিরুদ্ধে ফুলগাজী থানা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।