সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির | Daily AjKaler Kontho

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

আন্তর্জাতিক : সৌদি আরবে ওমরাহ করে কাতারে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় সকালে মদিনা থেকে মক্কা ফেরার পথে কাতার সীমান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চট্টগ্রামের হাটহাজারীর শাহ আলম, নোয়াখালীর জাকির হোসেন ও সিলেটের কবির আহমদ।

তারা কাতার থেকে মক্কায় ওমরাহ পালন ও মদিনা জিয়ারত করতে গিয়েছিলেন। নিহতদের মরদেহ কাতার সীমান্তের একটি সরকারি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।