৩৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ | Daily AjKaler Kontho

৩৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ন
৩৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে সিরিজে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের প্রথম খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ২৫৫ রানের টার্গেট তাড়ায় বাংলাদেশ হারে ৮৬ রানে।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ।

স্কোর বোর্ডে ৮ রান যোগ করতেই সাজঘরে ফেরেন দুই ওপেনার জাকির হাসান ও তানজিদ হাসান তামিম। দলীয় ৩৫ রানে ফেরেন তরুণ ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।

ইনিংসের শুরুতে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা। প্রাথমিক চাপ সামলে দলকে খেলায় ফেরানোর আগেই ফেরেন তরুণ তারকা ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।