সৌদিতে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ | Daily AjKaler Kontho

সৌদিতে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২২, ২০২০, ৯:৪৬ অপরাহ্ন
সৌদিতে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

সৌদি আরবে আগামীকাল শনিবার ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় মুসলমানদের জন্য পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সে দেশে। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরেও শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।

ইন্ডিয়া ডটকমের লাইভ আপডেটে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার ঈদ উপযাপিত হবে সেখানেও। এদিকে চাঁদ দেখতে পায়নি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুসলমানরা। তারা রোববার ঈদ উদযাপন করবেন।

এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী শনিবার সেখানে ঈদ।

এর আগে সৌদি সুপ্রিম কোর্ট জানায়, ২৯ রমযান ইফতারের পর চাঁদ দেখা গেলে শনিবার ঈদ উল ফিতর। অন্যথায় ঈদ হবে রোববার। কিন্তু চাঁদ দেখা যাওয়ায় শনিবারই ঈদ হচ্ছে।