আজকালের কন্ঠ ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন অনিরাপদ খাদ্য অখাদ্যের শামিল। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। নিরাপদ খাদ্য নিশ্চিত হলেই স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম শর্ত।
আজ শুক্রবার সকালে শিবপুর উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, সাথে সাথে খাদ্যে সংরক্ষণে বাংলাদেশ স্মরন কালের বেশি খাদ্য মজুদ রয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধ পরিকর।
খাদ্যমন্ত্রী আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য স্মার্ট জনগণ প্রয়োজন। আর স্মার্ট জনগণের জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য। সরকার নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি প্রত্যেক পরিবারের সদস্যদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী হোটেল ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, যারা হোটেল ব্যবসা করেন ভোক্তা যেন টাকা দিয়ে ক্রয় করা খাবার নিয়ে কোন অভিযোগ না করেন। ভোক্তার কথা মাথায় রেখে বাসি খাবার না দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও প্রকল্প পরিচালকের সদস্য মন্জুর মোর্শেদ আহমেদ, সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক জাহিদ হাসান বিপ্লবসহ বীরমুক্তিযোদ্ধা, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, হোটেল ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান (সকল) ও সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :