দীর্ঘদিন পলাতক আসামি সাজ্জাদ মধুখালী এলাকা থেকে গ্রেফতার | Daily AjKaler Kontho

দীর্ঘদিন পলাতক আসামি সাজ্জাদ মধুখালী এলাকা থেকে গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৩, ৫:৩২ অপরাহ্ন
দীর্ঘদিন পলাতক আসামি সাজ্জাদ মধুখালী এলাকা থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : অস্ত্র মামলায় ১৭ বছরের সাজা প্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি সাজ্জাদ’কে ফরিদপুর জেলার মধুখালী এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত ২০ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মাঝিবাড়ি এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২টি অস্ত্র মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ১৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিন পলাতক আসামি মোঃ সাজ্জাদ শেখ (৪২), পিতা-মোঃ আবু বক্কর শেখ, সাং-ডুমাইন, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর’কে গ্রেফতার করে।

এসময় তার নিকট থেকে ০৪টি মোবাইল ফোন ও নগদ- ১,২০০/- (এক হাজার দুইশত) টাকা উদ্ধার করা হয়।