আজকালের কন্ঠ ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (এমপি) বলেছেন, দলের মধ্যে মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে তা জনগনের মাঝে তুলে ধরে নৌকার পক্ষে কাজ করার আহ্বান। স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা। এ নৌকাকে আবারও বিজয়ী করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। তবে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বাঘা উপজেলার মনিগ্রাম হাটের নবনির্মিত আধুনিক মার্কেট ও মনিগ্রাম বাজার জামে মসজিদ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাফাতুল্লাহ সরকার প্রমুখ।
আপনার মতামত লিখুন :