বাকেরগঞ্জে ৪৯৪ পিচ ফেন্সিডিল উদ্ধার | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে ৪৯৪ পিচ ফেন্সিডিল উদ্ধার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ন
বাকেরগঞ্জে ৪৯৪ পিচ ফেন্সিডিল উদ্ধার

নিজস্ব সংবাদদাতা : জেলার বাকেরগঞ্জ উপজেলার বরিশাল পটুয়াখালী মহা সড়কের বটতলা বাজার থেকে গত ১৮ সেপ্টেম্বর রাত ৮ টায় একটি প্রাইভেট কার ভর্তি ফেন্সিডিল উদ্ধার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ ও বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বাকেরগঞ্জ থানার এস আই ফোরকান জনকণ্ঠকে জানান, ভরপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন মিয়া ওসি স্যার কে ফোন দিয়ে জানান একটি সাদা রং এর প্রাইভেটকার ঢাকা মেট্রো- গ বটতলা মহা সড়কের যাত্রী ছাউনির সামনে স্থানীয় লোকজন আটকে রেখেছে। প্রাইভেটকারের ভিতরে পাঁচ বস্তা ফেনসিডিল রয়েছে। তখন আমরা বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম বটতলা যাত্রী ছাউনির সামনে থেকে পাঁচ বস্তা ফেনসিডিলসহ প্রাইভেট কারটি উদ্ধার করে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসি। পরে বস্তা খুলে দেখা যায় ৪৯৪ পিচ ফেনসিডিল রয়েছে। তবে ফেনসিডিল চালানের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই ইসতিয়াক জানান, আমাদের অধিদপ্তরের সহকারি পরিচালক মো: এনায়েত হোসেন সহ পাঁচ জন মাদক বহনকারী প্রাইভেট কারটি ধাওয়া করতে গিয়ে বাকেরগঞ্জ রুহিতারপাড় মহাসড়ক সংলগ্ন কাউন্সিলর নজরুল ইসলাম আকনের বাড়ির সামনে মহা সড়কের পশ্চিম পাশে আমাদের পিকাপ ভ্যানটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় ফেনসিডিল বহনকারী প্রাইভেট কারটি বটতলা নামক স্থানে রেখে ফেনসিডিল পাচার কারীরা পালিয়ে যায়।

বাকেরগঞ্জ থানার (ওসি) এস এম মাকসুদর রহমান জানান, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।