গাসিক ৮নং ওয়ার্ডের সকল মসজিদের ইমাম খতিবদের সম্মানে ঈদ উপহার বিনিময় | Daily AjKaler Kontho

গাসিক ৮নং ওয়ার্ডের সকল মসজিদের ইমাম খতিবদের সম্মানে ঈদ উপহার বিনিময়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ২০, ২০২০, ৭:৪২ অপরাহ্ন
গাসিক ৮নং ওয়ার্ডের সকল মসজিদের ইমাম খতিবদের সম্মানে ঈদ উপহার বিনিময়

গাজিপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর সিটি কর্পোরেশনের ৭ নং জোনের সভাপতি ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রহমানের ব্যক্তিগত উদ্যোগে ৮ নং ওয়ার্ডের সকল মসজিদের ইমাম ও খতিব দের সম্মানে ঈদ উপহার সামগ্রী প্রদান ও মতবিনিময় করেন।

আজ ২০ শে মার্চ বুধবার সকাল ১০ঘটিকার সময় কাউন্সিলরের নিজ বাসভবনে ইমাম-খতীবদের হাতে হাতে তিনি এই ঈদ উপহার সামগ্রী তুলে দেন। সভায় উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন কোনাবাড়ী ওলামা পরিষদের সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান ইমাম ও খতিব মসজিদুল কোবা জামে মসজিদ।

কাউন্সিলর সেলিম রহমান সকলের উদ্দেশ্য করে বলেন ৮ নং ওয়ার্ডের একটি লোকও এই করোনা ভাইরাসের কারণে না খেয়ে থাকবে না। আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আপনারা আমাকে জানাবেন যদি কোন একটি লোকও না খেয়ে থাকে, অথবা বাসায় খাবার না থাকে আমি সাথে সাথে তাদের খাবারের ব্যবস্থা করব।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুফতি আলমগীর হোসেন ইমাম ও খতিব মোহাম্মদীয়া জামে মসজিদ, মোহাম্মদ হাফেজ জামিল ইমাম ও খতিব হাবিবুর রহমান জামে মসজিদ, মোহাম্মদ এমদাদুল ইসলাম দক্ষিণ হরিনাচালা বায়তুল জামে মসজিদ সহ-অত্র ওয়ার্ডের সকল মসজিদের ইমাম ও খতিব গন।

আজকালের কন্ঠ /কবির /এমএম