স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার লজ্জার রেকর্ড
১৭:৪১, সেপ্টেম্বর ১৭
এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫০ রানেই থেমে গেল লঙ্কানদের ইনিংসের চাকা। ভারতের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন রানে থেমে যাওয়ার নজির। এর আগে ভারতের বিপক্ষে লঙ্কানদের সর্বনিম্ন স্কোর ছিল ৭৩।
লজ্জার রেকর্ডের চোখ রাঙ্গানি
১৭:২৩, সেপ্টেম্বর ১৭
সিরাজের পর এবারে লঙ্কান শিবিরে আঘাত হানলেন হার্দিক পান্ডিয়া। দিনুথ ওয়েল্লালেগাকে ভারতীয় এই পেসার মাত্র ৮ রানেই দেখিয়ে দেন সাজঘরের পথ। ১২.৩ ওভারে ৪০ রান তুলতেই ৮ ব্যাটার নেই লঙ্কানদের।
প্রতিরোধ গড়ে ফিরলেন মেন্ডিস
১৭:১৪, সেপ্টেম্বর ১৭
শ্রীলঙ্কার উইকেট পতনের লাগাম টেনে ধরলেও বেশি সময় সেটি হাতে রাখতে পারেননি কুশাল মেন্ডিস। মোহাম্মদ সিরাজের ষষ্ঠ শিকার বনে মাত্র ১৭ রানেই ফিরতে হলো তাকে। আর এতে করে ৩৩ রানে সপ্তম উইকেটের পতন ঘটলো শ্রীলঙ্কার।
ধাক্কা সামলে উঠতে লঙ্কানদের লড়াই
১৭:০৮, সেপ্টেম্বর ১৭
১২ রানে ৬ উইকেটের পতনের পর কুশাল মেন্ডিস ও দুনিথ ওয়েল্লালেগার ব্যাটে ভর করে ম্যাচে ফেরার আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কা। ১০ ওভার শেষে লঙ্কানদের স্কোর ৬ উইকেটের খরচায় ৩১ রান।
সিরাজের টানা চার আঘাত
১৬:৩৬, সেপ্টেম্বর ১৭
ওভারের প্রথম বলে নিশাঙ্কাকে ফেরানোর পর তৃতীয় ও চতুর্থ বলে মোহাম্মদ সিরাজের পেস তোপে উড়ে যান সাদিরা সামারাউইক্রিমা, চারিথ আশালাঙ্কা ও ধনঞ্জয় ডি সিলভা। আর তাতেই দলীয় ১২ রানে ৫ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা।
নিশাঙ্কার বিদায়
১৬:২৫, সেপ্টেম্বর ১৭
ইনিংসের তৃতীয় বলে পেরারাকে ফিরিয়ে তৃতীয় ওভারের প্রথম বলেই মোহাম্মদ সিরাজ ফেরান পাথুম নিশাঙ্কাকে। নামের পাশে মাত্র ২ রান যোগ করতেই সাজঘরে ফিরতে হয় তাকে। এতে করে দলীয় ৮ রানেই দ্বিতীয় উইকেটের পতন ঘটলো লঙ্কানদের।
শুরুতেই ফিরলেন পেরেরা
১৬:১০, সেপ্টেম্বর ১৭
বৃষ্টিতে ৪০ মিনিট পর ফাইনাল গড়ায় মাঠে। মাঠে নেমেই কুশাল পেরেরার উইকেট তুলে নিয়ে লঙ্কান শিবিরে আঘাত হানেন জশপ্রিত বুমরাহ। আর তাতেই দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
বৃষ্টির হানা
১৫:২০, সেপ্টেম্বর ১৭
ফিফটি করেই থেমে গেল শ্রীলঙ্কা
শিরোপা নির্ধারণী ম্যাচের শুরুতেই আঘাত হেনেছে বৃষ্টি। ম্যাচ শুরু ঠিক ১০ মিনিট আগে বৃষ্টি বেড়ে যায়। তৎক্ষণাৎ গ্রাউন্ডসম্যানরা মাঠ ঢেকে ফেলে।
টস
১৫.০০, সেপ্টেম্বর ১৭
নিজেদের সপ্তম শিরোপার মিশনে এশিয়া কাপের ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে লঙ্কানরা। মাহেশ থিকসানার পরিবর্তে লঙ্কানদের একাদশে জায়গা হয়েছে লেগস্পিনার দাশুন হেমান্থার।
স্বাগতম
১৪:৫৬, সেপ্টেম্বর ১৭
এশিয়ার বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপের শিরোপা ঘরে তোলার মিশনে আর কিছুক্ষণ পর মাঠে নামছে শ্রিলঙ্কা ও ভারত। প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
আপনার মতামত লিখুন :