রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কমায় জাতিসংঘ দূতের উদ্বেগ | Daily AjKaler Kontho

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কমায় জাতিসংঘ দূতের উদ্বেগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১১:১৯ পূর্বাহ্ন
রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কমায় জাতিসংঘ দূতের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে আশ্রয় নেয়া ১২ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কমায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রু।

স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে মানবাধিকার কমিশনের শুনানিতে এ কথা বলেন তিনি।

টম অ্যান্ড্রু জানান, চলতি বছর বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তার জন্য মাত্র ৩২ শতাংশ অর্থ মিলেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দাতা দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো সহায়তা কমাচ্ছে বলে জানান তিনি।

চলমান পরিস্থিতিতে মিয়ানমারে অস্ত্র আমদানি বন্ধ নেই উল্লেখ করে মে’ মাসের প্রতিবেদনের তথ্য তুলে ধরেন অ্যান্ড্রু। তিনি জানান, অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর দেশটির সামরিক বাহিনীকে কমপক্ষে ১শ’ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে বেশ কয়েকটি দেশ।