মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের শ্রদ্ধা | Daily AjKaler Kontho

মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের শ্রদ্ধা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৩, ১২:১০ অপরাহ্ন
মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনাসহ বিশ্বনেতাদের শ্রদ্ধা

আজকালের কন্ঠ ডেস্ক : মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার সকাল সোয়া ৮টা থেকে ৯টার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র, সরকারপ্রধান এবং তাদের প্রতিনিধিরা পৌঁছান রাজঘাটে। এ তালিকায় রয়েছেন জাতিসংঘ মহাসচিব, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও।

সেখানে ৯টা থেকে ৯টা ২ মিনিট পর্যন্ত মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। প্রদর্শিত হয় জাতির জনকের পছন্দের ভক্তিগীতি।

এদিকে, শেখ হাসিনা রাজঘাটে পৌঁছালে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ জি-টোয়েন্টি সম্মেলনের সমাপনী। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ‘ওয়ান ফিউচার’ শীর্ষক আলোচনা চলবে।