গরীব অসহায় মানুষের পাশে কোনাবাড়ী থানা বিএনপি | Daily AjKaler Kontho

গরীব অসহায় মানুষের পাশে কোনাবাড়ী থানা বিএনপি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ১৬, ২০২০, ৭:০৭ অপরাহ্ন
গরীব অসহায় মানুষের পাশে কোনাবাড়ী থানা বিএনপি

মোঃ কবির হোসেন খানঃ সারা বিশ্ব এখন করোনা ভাইরাস আক্রান্ত। বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই মহামারী ভাইরাস। লকডাউন করা হয়েছে সারাদেশ। ঘরের বাহিরে না আসার জন্য নির্দেশনা দিয়েছেন সরকার। ইতিমধ্যে স্থবির হয়ে পড়েছে সকল ধরনের কর্ম। না খেয়ে দিন যাপন করছেন দিনমজুর সহ খেটে খাওয়া মানুষগুলো।

সামাজিক দায়িত্ব হিসেবে বিভিন্ন জেলায়,থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংগঠনের উদ্যোগে অসহায়, দরিদ্র পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে ।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় কোনাবাড়ী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ১ সহস্রাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী গুলো সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায়দের হাতে হাতে তুলে দেওয়া হয়েছে।

আজ ১৬ ই মে শনিবার কোনাবাড়ী থানার আমবাগ ইউনিক স্কুল এন্ড কলেজ মাঠে সকল ওয়ার্ডের পর্যায়ক্রমে দরিদ্র, অসহায়,খেটে খাওয়া রিক্সাচালকদের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র বিতরণ করেন।

কোনাবাড়ী থানা ছাত্রদলের সভাপতি (সাবেক) মোঃ বাবুল হোসেন জানান, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে যাতে ঘর থেকে বের হতে না হয় ।এজন্য এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম রবি আহবায়ক কোনাবাড়ি থানা বিএনপি সভাপতিত্বে, মোঃ সাজ্জাদুর রহমান (মামুন) সদস্যসচিব কোনাবাড়ী থানা বিএনপি’র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ হাসান উদ্দিন সরকার সাবেক (এমপি) সভাপতি গাজীপুর মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ সোহরাব উদ্দিন সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি,মোঃ শওকত হোসেন সরকার সাংগঠনিক সম্পাদক গাজীপুর মহানগর বিএনপি ও সভাপতি কাশিপুর থানা বিএনপি, মোঃ বাবুল হোসেন সভাপতি কোনাবাড়ী থানা ছাত্রদল (সাবেক), মোঃ জাকারিয়া সরকার (হিমেল) সহ উপস্থিত ছিলেন যুবদল,ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষক দল, মহিলা দল, ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।

আজকালের কন্ঠ /কবির / এম