ঢাকা মহানগর উত্তর একাদিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন | Daily AjKaler Kontho

ঢাকা মহানগর উত্তর একাদিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৩, ১২:০১ অপরাহ্ন
ঢাকা মহানগর উত্তর একাদিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি- বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত মোহাম্মদপুর থানার ২৯, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ শের- ই -বাংলা নগর থানার ২৮, আদাবর থানার ৩০ ও ১০০ নং ওয়ার্ড এর ত্রি- বার্ষিক সম্মেলন গত ৪ সেপ্টেম্বর ২০২৩ সোমবার দুপুর ৩ ঘটিকায় শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী, সম্মেলনের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইসহাক মিয়া, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান নাঈম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আজিম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ আলী আবরার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ জুয়েল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, উপ -দপ্তর সম্পাদক অ্যাড. মোঃ মনির হোসেন, উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব মজুমদার রাজু ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি শাহ আলম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কামরুজ্জামান সুমন, মিথুন ঢালী সহ দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।

এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ, শের -ই -বাংলা নগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান সাগর, আদাবর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক সাধারণ সম্পাদক খলিল হাওলাদার, মোহাম্মদপুর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাবেক সভাপতি এমএ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হক বাবু প্রমুখ।