ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক | Daily AjKaler Kontho

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ন
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আজকালের কন্ঠ ডেস্ক : সাতক্ষীরার পাথরঘাটা এলাকা থেকে দুইশো পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত সোমবার (২৮ আগস্ট) রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথকঘাটা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীর নাম হৃদয় ঘোষ (২১)। সে তালা উপজেলার পাটকেলঘাটা থানার বড়গাছা গ্রামের রাম প্রসাদ ঘোষের ছেলে।

পুলিশ জানায়, সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা ব্রিজ সংলগ্ন এলাকায় কতিপয় মাদকব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার এসআই তন্ময় কুমার বসুর নেতৃত্বে পুলিশের একটি দল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হৃদয় ঘোষকে হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৬০ হাজার টাকা।