৩০ অক্টোবর পরীমণির মামলার শুনানি | Daily AjKaler Kontho

৩০ অক্টোবর পরীমণির মামলার শুনানি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৩, ৫:১১ অপরাহ্ন
৩০ অক্টোবর পরীমণির মামলার শুনানি

বিনোদন ডেস্ক : ২০২১ সালের ৪ আগস্ট সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে সময় তার বাসা থেকে বিপুর পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তাকে সেদিন গ্রেপ্তার করা হয়। এরপর কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। পরি তিনি ২০২১ সালের আগস্ট মাসের ৩১ তারিখ জামিন পান। ১ সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পান।

এদিকে চিত্রনায়িকা পরীমণিকে সশরীরে আদালতে হাজিরের বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে। রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের করা মামলায় শুনানি পিছিয়ে আগামী ৩০ অক্টোবর ধার্য করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণ এবং পরীমণির সশরীরে আদালতে হাজিরের বিষয়ে শুনানির জন্য ছিল।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানির জন্য রয়েছে। স্থগিতাদেশ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন তিনি।

পরীমণির সশরীরে আদালতে হাজির হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু মামলাটি আপিল বিভাগে পেন্ডিং। আপিল বিভাগের বিষয়টি নিষ্পত্তি হোক। এরপর যদি তার আদালতে হাজির হতে হয় তাহলে তিনি অবশ্যই আসবেন।’

গত ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।