জুতো পরে মন্দিরে পরিণীতি ও রাঘব | Daily AjKaler Kontho

জুতো পরে মন্দিরে পরিণীতি ও রাঘব


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৩, ৬:৫১ অপরাহ্ন
জুতো পরে মন্দিরে পরিণীতি ও রাঘব

অনলাইন ডেস্ক : শীঘ্রই বিয়ে সারতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির (আপ) নেতা রাঘব চাড্ডা। এর আগে শনিবার হবু দম্পতির দেখা মিলল মহাকাল মন্দিরে। শ্রাবণের পবিত্র মাসে পুজো দিতে গিয়েছিলেন তারা।

এ মন্দিরের ভেতরে তারকা জুটির পুজো দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, মন্দির প্রাঙ্গনে জুতো পরে প্রবেশ করেছেন দুজন।

পরিণীতি ও রাঘবের এমন ঘটনায় ক্ষেপেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন, মন্দিরের ভেতর জুতো পরা ঠিক নয়। তাহলে এই নিয়ম বেহায়া অভিনেত্রী পরিণীতা ও তথাকথিত রাজনীতিক রাঘবের জন্য কেন প্রযোজ্য নয়?

ভিডিওতে দেখা গেল গোলাপী সুতির শাড়ি পরেছেন অভিনেত্রী, ও আপ নেতাকে দেখা গেল ধুতি পরে। প্রধান মন্দিরের মেঝেতে বসে শিবলিঙ্গের সামনে রীতি মেনে পুজো দেন তারা। পুরোহিতদের থেকে চেয়ে নেন আশীর্বাদ।

একাধিক সংবাদ সংস্থার সূত্রে খবর, আগামী ২৫ সেপ্টেম্বর রাজস্থানের উদয়পুরে গাঁটছড়া বাধতে চলেছেন এই জুটি। যদিও বিয়ের তারিখ নিয়ে দুজনের তরফে এখনও নিশ্চিত কোনও ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে, জাঁকজমকভাবেই রীতিনীতি মেনেই বিয়ে হতে চলেছে তাদের। ফিল্ম ইন্ড্রাস্টি ও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই এই অনুষ্ঠানে অংশ নিতে চলেছেন।