আজকালের কন্ঠ ডেস্ক : পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ শুল্কারোপের সপ্তাহ পার না হতেই আবারো শুল্কারোপ করতে যাচ্ছে ভারত। বাংলাদেশে পেঁয়াজের বাজার অস্থিরতার মধ্যেই ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের আমদানিকারকদের- এমন দুঃসংবাদ জানিয়েছেন।
গত শনিবার (২৬ আগস্ট) থেকেই নতুন শুল্কায়ন মূল্য কার্যকর হবে বলেও জানিয়েছেন ভারতীয় রপ্তানিকারকরা। ভারতীয় ব্যবসায়ীদের দাবি, অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় সে দেশের বাজারেই পেঁয়াজের সরবরাহ কমে গেছে।
এ কারণে রপ্তানি নিরুৎসাহিত করতে গত ১৯ আগস্ট ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বলছেন, ১০ দিন আগেও পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে ১৫০ থেকে ২০০ মার্কিন ডলার মূল্যে এলসি খোলা যেতো।
এরপর ৪০ শতাংশ শুল্ক পরিশোধ করেই পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতো ভারত। কিন্তু তাদের নতুন নির্দেশনা জারিতে, যে মূল্যেই এলসি করা হোক না কেন, ভারতীয় কাস্টমস প্রতি টন পেঁয়াজের ৩২৫ মার্কিন ডলারে রপ্তানি করবে।
আপনার মতামত লিখুন :