ছেলের জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস | Daily AjKaler Kontho

ছেলের জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২৩, ১:২৭ অপরাহ্ন
ছেলের জন্মদিনে আবেগঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক : অভিনেত্রী নুসরাত জাহানের ছেলে ঈশানের বয়স দুই বছর হয়ে গেছে। ২০২১ সালের ২৬ আগস্ট জন্ম হয় ঈশানের। ছেলের জন্মদিনের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। সঙ্গে জুড়ে দিয়েছেন আবেগঘন পোস্ট।

এদিকে নিখিল জৈনের সঙ্গে নুসরাতের বিচ্ছেদের পর তার সন্তানের বাবা কে? এ নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। জানা যায়— যশ দাশগুপ্তের নাম। পরে যখন ঈশানের নাম নথিভুক্ত করার সময় বাবা হিসেবে যশের নাম লেখান নুসরাত, তখন সব জল্পনার অবসান হয়।

ছবিতে দেখা গেছে, ‘জঙ্গলবুক’-এর থিমে সাজানো হয়েছে কেক। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘ঈশানের দুই বছর। আপনাদের আশীর্বাদ চাই।’