নিজস্ব প্রতিনিধি : ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ২৫ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় টঙ্গী বাজারে স্মরণসভা, মিলাদ, দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম পি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সংগঠনের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি।
এসময় আরও বক্তব্য রাখেন সংগঠনের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সঞ্জিত মল্লিক বাবু, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
সভাপতিত্ব করেন টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি গাজী ইকবাল হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও মহানগরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :