শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন | Daily AjKaler Kontho

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ন
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন

শরীয়তপুর প্রতিনিধি : হুমকি দিয়ে বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার আদর্শ থেকে বিচ্যুতি করা যাবে না। কি পেলাম আর কি পেলাম না, কি পাবো আর কি পাবো না তবে সারাজীবন এদেশের মানুষের পাশে থেকে সেবা করে যাবো ইনশাআল্লাহ। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না।

গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলার সদর তুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলেছিলেন এ দেশের মানুষের অধিকারের কথা। যে নেতা সবসময় গরীব-দুঃখীদের কথা বলেছেন তার আদর্শকে ধ্বংস করতে পারবে না। অতীতে ও ষড়যন্ত্র হয়েছিল এখনো হচ্ছে শুধু আমাদের সজাগ থাকতে হবে যাতে আমরা বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকে হারিয়ে না ফেলি।

তুলাসার আওয়ামী লীগের সভাপতি নেছার উদ্দিন মুন্সির সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তুলাসার ইউনিয়নের চেয়ারম্যান জামাল হোসেন ফকিরের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শোক দিবসের আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা পরিষদ সদস্য আসমা আক্তারসহ প্রমুখ।