করোনা নিয়ে মিথ্যা বলছেন মাইক পম্পেও: চীন | Daily AjKaler Kontho

করোনা নিয়ে মিথ্যা বলছেন মাইক পম্পেও: চীন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৭, ২০২০, ৮:০৯ অপরাহ্ন
করোনা নিয়ে মিথ্যা বলছেন মাইক পম্পেও: চীন

আজকালের কন্ঠ ডেস্ক : করোনা নিয়ন্ত্রয়ণ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মিথ্যা বলছেন বলে দাবি করেছে চীন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনাইং বলেন, করোনা মহামারী নিয়ে বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একটি মিথ্যা ঢাকতে অব্যাহত মিথ্যা আক্রমণ করেই যাচ্ছেন।খবর-রয়টার্স

তিনি পুনরায় ব্যক্ত করে বলেন, গত বছরের শেষের দিকে চীন থেকে কোভিড-১৯ এর প্রাদুর্ভাব হয়েছিল, সে সর্ম্পকে বেইজিং স্বচ্ছ ছিল। হুয়া চুনাইং বলেন, রাজনীতিকরা চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তৈরি করছেন।

সারা বিশ্বে করোনার প্রাদুর্ভাব ছড়ানোর জন্য চীনকে অভিযুক্ত করে আসছে যুক্তরাষ্ট্র। এর আগে রোববার করোনাভাইরাস চীনের উহানের গবেষণা ল্যাব থেকে ছড়ানোর অজস্র প্রমাণ হাতে আছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।যদিও দেশটির গোয়েন্দা সংস্থা বলছে তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

আজকালের কন্ঠ /এমএম