নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা আর নেই। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। এ তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই বাবুল মোল্লা।
মৃত্যুকালে হাবিবুর রহমান মোল্লার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হৃদরোগে আক্রান্ত হলে ২৭ এপ্রিল তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখানে তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়েছিল। অবশেষে আজ সকালে না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান এই নেতা।
আজকালের কন্ঠ /এমকে
আপনার মতামত লিখুন :