অস্থির ডিম-মুরগীর বাজার | Daily AjKaler Kontho

অস্থির ডিম-মুরগীর বাজার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৩, ৫:৫৩ অপরাহ্ন
অস্থির ডিম-মুরগীর বাজার

আজকালের কন্ঠ ডেস্ক : আবারও অস্থির ডিম ও মুরগীর বাজার। সপ্তাহের ব্যবধানে মুরগীর দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৪০ টাকা আর ডিমের দাম বেড়েছে ডজনে ১০ টাকা পর্যন্ত। সবজির দাম কিছুটা নিম্নমুখী হলেও, স্বস্তি নেই মাছের বাজারে। ইলিশ সাধারণের নাগালের অনেক বাইরে। বাজারে এসে আয়-ব্যয়ের হিসাব না মেলাতে পেরে হতাশ ক্রেতারা।

মুরগীর সাথে ডিমের দামও বেড়েছে ডজনে ১০ টাকা পর্যন্ত। জাতীয় মাছ ইলিশের ভরা মৌসুমেও দাম সাধারণের নাগালের বাইরে। নিম্ন আয়ের মানুষের পাঙ্গাস তেলাপিয়াও ২০০ টাকার ওপরে।

কোরবানির ঈদের আগে ও পরে কয়েক সপ্তাহ স্বাভাবিক থাকলেও আবারও অস্থির মুরগীর বাজার। মাত্র কয়েক দিনের ব্যবধানে ১৫০ টাকার ব্রয়লারের কেজি এখন ১৮০ থেকে ১৯০ টাকা। দাম বাড়ার পেছনে অজুহাতের কমতি নেই ব্যবসায়ীদের।

চাল, ডাল, তেল, আটাসহ বিভিন্ন সময়ে নানা অজুহাতে বেড়ে যাওয়া নিত্যপণ্যের দাম এখনও না কমায় বিপাকে সাধারণ মানুষ।

এদিকে, কিছুটা স্বস্তি মিলছে সবজির বাজারে। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৪০ টাকার মধ্যে।

নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবি সবার।