অসহায় নিম্নবিত্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন:নির্মল রঞ্জন গুহ | Daily AjKaler Kontho

অসহায় নিম্নবিত্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন:নির্মল রঞ্জন গুহ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৫, ২০২০, ৭:২৭ অপরাহ্ন
অসহায় নিম্নবিত্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন:নির্মল রঞ্জন গুহ

মিজানুর রহমান :: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি নির্মল রঞ্জন গুহ সামাজিক দূরত্ব বজায় রেখে দোহার উপজেলা জয়পাড়ায় ইফতার সামগ্রী বিতরন করেন কর্মহীন অসহায় নিম্নবিত্ত মানুষের মাঝে।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণসচেনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড স্থানিয় জনগনের কাছে বেশ প্রশংসনীয় হয়ে ওঠেন নির্মল রঞ্জন গুহ। অসহায় ও গৃহবন্দী নিম্ম আয়ের মানুষদের জীবনধারা লাঘব করেছে দুশ্চিন্তা ও হতাশা। বাড়িয়ে দিয়েছে সচেনতা ও বেঁচে থাকার প্রয়াস এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মানসিকতা।

নির্মল রঞ্জন গুহু তার নিজ এলাকাবাসীর (ঢাকার দোহার ও নবাবগঞ্জে) উদ্দেশে আহবান করে যাচ্ছেন, সরকারের নির্দেশনা মানা এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে প্রশাসনকে সহযোগিতা করা। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করা।ঘরে থাকুন, সুস্থ থাকুন। সুস্থতার জন্য সরকারের পক্ষ থেকে অনেক ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। হোম কোয়ারেন্টাইনে থাকুন এবং যেকোনো প্রয়োজনে ফোন দিন এরই ধারাবাহিকতায় তিনি সকাল থেকে রাত পর্যান্ত কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে বেড়িয়ে পড়েন অসহায় ও গৃহবন্দী নিম্ম আয়ের মানুষদের বাড়িতে বাড়িতে ।

নির্মল রঞ্জন গুহ আজকালের কন্ঠকে বলেন, আমি একজন সৎ রাজনিতীবিদ হয়ে সবসময় জনগণের হয়ে মাঠে আছি।আমার এলাকার জনগণ আমাকে খুব ভালবেসে তাই এই বিপদের সময় যদি আমি তাদের পাশে না থাকি তাহলে আল্লাহর কাছে কি নিয়ে মুখ দেখাবো। তিনি তো আমাকে জনগনের সেবক হিসিবে আমােকে এত বড় যায়গায় বসার সুযোগ করে দিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী যতদিন না পর্যন্ত এ মহামারি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে আমরা সক্ষম না হচ্ছি ততদিন আমি মাঠে আছি, থাকব এবং সাধ্য মতো সেবা দিয়ে যাবো ইনশাল্লাহ।সমাজের অনেক লোক রয়েছেন যারা অসহায় ও নিম্ম আয়ের। তারা কারো কাছে কিছু চাইতে বা বলতে পারেননা। অথচ কষ্টে আছেন। আমি তাদের পরিচয় গোপন রেখে একান্ত গোপনে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে খবার পৌঁছে দিচ্ছি।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ এবং সকল সংস্থার লোকজন কাজ করছে জনসাধারণের জন্য, সাথে আমিও আছি মানুষকে সচেতন ও সহযোগিতা করার জন্য।

এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, সরকারের নির্দেশ মেনে চলুন, করোনা ভাইরাস এর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশাবলী মেনে চলুন, সেনাবাহিনী ,পুলিশ এবং আমরা সমন্বয় করে কাজ করছি তাই বিনা প্রয়োজনে কেউ বাইরে যাবেন না, সবাই ঘরে থাকুন। ঘরের বাইরে বের হয়ে যদি কেউ বিব্রত অবস্থায় পড়েন তখন আমারও করার কিছু থাকবেনা, তাই সবাই ঘরে থাকুন। নিরাপদে থাকুন।

দেশে এই করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতার হাত আরো প্রসারিত করার জন্য তিনি আহবান জানান।

আজকালের কন্ঠ / মিজান