আজকালের কন্ঠ ডেস্ক : রংপুরে বিশাল সমাবেশ হয়েছে। মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। রংপুরের জনসভায় এটি প্রমাণিত হয়েছে যে দেশের মানুষের আস্থা এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর রয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গতকাল বুধবার (২ আগস্ট) তারেক রহমানে সাজা হয়েছে অবৈধ অর্থ-সম্পদ অর্জনের কারণে। এনিয়ে বিএনপি কর্মসূচি দিয়েছে। এ মামলা বর্তমান সরকার নয়, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার করেছে। তাদের পছন্দের নিয়োগ করা ব্যক্তিরা তখন ক্ষমতায় ছিলেন। সরকার প্রতিহিংসাপরায়ন হলে মামলা করতো ও বিচার করতো।
আপনার মতামত লিখুন :