মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ | Daily AjKaler Kontho

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

পিটার হাসের সঙ্গে বৈঠকে অংশ নিতে সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ওবায়দুল কাদের। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসেন সকাল ১১টা ১০ মিনিটে মিনিটে। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কক্ষে দুজনের মধ্যে বৈঠক শুরু হয়।

ওবায়দুল কাদেরের সঙ্গে দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত উপস্থিত আছেন।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দূতাবাসের একজন কর্মকর্তা আছেন বলে জানা গেছে।