গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ শিশু আলিফ হত্যার প্রধান আসামি নিহত | Daily AjKaler Kontho

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ শিশু আলিফ হত্যার প্রধান আসামি নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৪, ২০২০, ১:২৪ অপরাহ্ন
গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ শিশু আলিফ হত্যার প্রধান আসামি নিহত

মোঃ কবির হোসেনঃ চাঞ্চল্যকর হত্যার প্রধান আসামি নিহত জুয়েল আহমেদ গাজীপুরের কোনাবাড়ীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিশু আলিফ হোসেন (৫) হত্যার প্রধান আসামি জুয়েল আহমেদ সবুজ (২২) নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

রোববার (৩ মে) দিনগত রাতে হরিণাচালা কাশিমপুর জেলখানা রোড এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পদিপাড়া এলাকার রফিক উল্লাহর ছেলে।

গাজীপুর র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন

কোনাবাড়ীতে গত ২৯ শে এপ্রিল অপহরণ করে ৫ বৎসরের আলিফ কে হত্যা করে দুর্বৃত্তরা

এদিকে শনিবার (০২ মে) রাতে কোনাবাড়ী থানার পারিজাত আমতলা এলাকার একটি গেঞ্জির ঝুট গোডাউন থেকে নিহত আলিফের লাশ উদ্ধার করা হয়।

নিহত আলিফ হোসেন অত্র এলাকার স্থায়ী বাসিন্দা ফরহাদ হোসেনের ছেলে। এ ঘটনায় সাগর হোসেন নামের এক অপহরণকারীকে আটক করেছেন পোড়া বাড়ী র‌্যাব ০১ সদস্যরা।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদ হোসেন জানান, নিহত আলিফ হোসেন গত ২৯ এপ্রিল বিকেল সাড়ে তিনটার দিকে নিখোঁজ হয়। পরের দিন রাতে নিখোঁজ শিশুর দাদা রাহামুদ্দিনের মোবাইলে ফোন করে অপহরণকারীরা আলিফ হোসেনকে অজ্ঞান করে রাখা হয়েছে বলে জানান। এ সময় তারা ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অপহরণকারীরা জানায়, মুক্তিপণের টাকা দিলেই শিশুটিকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়া হবে। এরপর অপহরণকারীরা মোবাইল ফোন বন্ধ করে দেন।

পরে শুক্রবার সকাল ১১টার দিকে আবারও অন্য একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে আলিফের পরিবারের কাছে মুক্তিপণের টাকা দাবি করেন । এ সময় আলিফ হোসেনের বাবা মুক্তিপণের টাকা দেওয়ার কথা স্বীকার করে কৌশলে বিষয়টি গাজীপুর র‌্যাব-১ অফিসের কর্মকর্তাদের জানান। পরে র‌্যাব-১ সদস্যরা শনিবার রাতে অভিযান চালিয়ে সাগর নামের এক যুবককে আটক করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ফরহাদ হোসেনের বাড়ীর তিনতলার একটি ঝুটের গোডাউন থেকে শনিবার রাতে আলিফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পুরো কোনাবাড়ী এলাকায় শোকের ছায়া নেমে আসে
পোড়াবাড়ি র্যাপ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আল-মামুন হোসেন বলেন নিহতের বাবা মুক্তিপণের টাকা দেওয়ার সময় আমরা কৌশলে টোপ ফেলে স্থান নির্ধারণ করি এবং টাকা দেওয়ার সময় হাতেনাতে সাগর নামের এক ব্যক্তি কে গ্রেফতার করি।
সাগরকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসীর খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছে।আলিফ হত্যার প্রধান আসামি সবুজ RAB এর সাথে গোলাগুলিতে নিহত হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করছেন।

আজকালের কন্ঠ /কবির / মিজান