৩০ বছর পলাতক থাকার পর র‌্যাবের জালে গ্রেফতার | Daily AjKaler Kontho

৩০ বছর পলাতক থাকার পর র‌্যাবের জালে গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ন
৩০ বছর পলাতক থাকার পর র‌্যাবের জালে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এলাকায় চাচাতো ভাইকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি “নুর বক্ত” পরিচয় গোপন করে রাজমিস্ত্রি সেজে দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পর র‌্যাবের জালে গ্রেফতার।

গত ৩১ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক সন্ধ্যা ১৯:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব-১৩ এর সহযোগীতায় রংপুর জেলার কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সদর থানার মামলা নং-০৯, তারিখ-২৭/১১/১৯৯৩ খ্রিঃ, ধারা-৩২৩/৩০২ দন্ড বিধি।

উক্ত আলোচিত চাচাতো ভাইকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘ ৩০ বছর যাবৎ পলাতক আসামি মোঃ নুর বক্ত (৩৯), পিতা-দবির উদ্দিন, সাং-জাউনিয়া, থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও’কে গ্রেফতার করে।