একই পরিবারের ব্যাংক পরিচালক হতে পারবেন সর্বোচ্চ ৩ জন | Daily AjKaler Kontho

একই পরিবারের ব্যাংক পরিচালক হতে পারবেন সর্বোচ্চ ৩ জন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন
একই পরিবারের ব্যাংক পরিচালক হতে পারবেন সর্বোচ্চ ৩ জন

আজকালের কন্ঠ ডেস্ক : ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০২৩ অনুযায়ী এক পরিবার থেকে পরিচালকের সংখ্যা তিনজনে নামিয়ে আনতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

গত বুধবার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০২৩-এর ১৫ (১০) ধারা মেনে চলার জন্য নির্দেশনা জারি করা হয়েছে।

এর আগে ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ (সংশোধন ১৯৯৮8)-এর ১৫(১০) ধারা অনুযায়ী এক পরিবারে চারজন পরিচালক থাকতে পারত।

ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন মেনে চলতে একই পরিবারের তিনজনের বেশি বোর্ডে থাকলে কাউকে পদত্যাগ করতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচালকদের পারস্পরিক সমঝোতায় পৌঁছাতে হবে। যদি তারা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন, তাহলে পরিচালক বেছে নিতে বোর্ড মিটিংয়ে লটারির আয়োজন করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন-১৯৯১-এর সংশোধনী অনুযায়ী একই সময়ে একটি ব্যাংকের পরিচালনা বোর্ডে একই পরিবারের সর্বোচ্চ চারজন সদস্য বসতে পারবেন। কিন্তু, ২০১৮ সালে আইনটিতে পরিবর্তন আনা হয়। চলতি বছরের ২১ জুন জাতীয় সংসদে পাস হওয়া নতুন আইনে বলা হয়েছে, একক পরিবারের পরিচালকের সংখ্যা তিনজনের বেশি হতে পারবে না।