‘বিশ্বসংকট না কাটিয়ে নেতৃস্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশ নিয়ে’: সেতুমন্ত্রী | Daily AjKaler Kontho

‘বিশ্বসংকট না কাটিয়ে নেতৃস্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশ নিয়ে’: সেতুমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৩, ২:৫৬ অপরাহ্ন
‘বিশ্বসংকট না কাটিয়ে নেতৃস্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশ নিয়ে’: সেতুমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বের খাদ্য ও যুদ্ধ সংকট কাটানোর চেষ্টা না করে নেতৃস্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশের মতো দেশ নিয়ে। বিএনপি যেমন দফার পর দফা দিচ্ছে, তেমনি বিদেশিরাও দফায় দফায় এদেশে আসছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২১ জুলাই) সকালে আওয়ামী লীগের সম্পাদক মন্ডলির সভায় একথা জানান ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রীর পদত্যাগ মানে সংবিধানের চরম লঙ্ঘন উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচন হবে, নিয়ম ও সংবিধান মেনে। এর বাইরে কারো চক্রান্ত ষড়যন্ত্রের অভিলাষ বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

খুলনায় যুবলীগ নেতা আজাদ শেখের হত্যা ও হামলায় অনেকের গুরুতর আহত হবার ঘটনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগ কর্মীরা, অথচ বিএনপি নির্জলা মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।

এদিকে, ৩০ জুলাই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নির্বাহী কমিটির বৈঠক হবে। ২ আগস্ট রংপুরে সমাবেশ। আর আগস্ট ও সেপ্টেম্বরে ধারাবাহিক কর্মসূচি চলবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক।