ভারতের অর্থমন্ত্রীর, একসঙ্গে কাজ করার প্রত্যয় | Daily AjKaler Kontho

ভারতের অর্থমন্ত্রীর, একসঙ্গে কাজ করার প্রত্যয়


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৩, ৭:১১ অপরাহ্ন
ভারতের অর্থমন্ত্রীর, একসঙ্গে কাজ করার প্রত্যয়

আজকালের কন্ঠ ডেস্ক : বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে এবং বাংলাদেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

তিনি বলেন, দুই দেশের মধ্যে কানেকটিভিটি যত বাড়বে, ততই দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক জোরালো হবে।

মঙ্গলবার গুজরাটের গান্ধীনগরে জি-২০ দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলনে বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন।

এ সময় দুই দেশের অর্থনীতির এলাকায় সহযোগিতা বাড়ানোর জায়গাগুলো চিহ্নিত করে একসঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন ভারতের অর্থমন্ত্রী।

বৈঠকের শুরুতে ভারতের অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থমন্ত্রীকে স্বাগত জানান। বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে দুই দেশের অর্থমন্ত্রী বিশদ আলোচনা করেন।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে রয়েছে আমাদের ইতিহাসের, ভাষার, সংস্কৃতির, মনমানসিকতার গভীর সমন্বয়। রয়েছে উন্নয়ন-অগ্রযাত্রার সমৃদ্ধ ইতিহাস।

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহ্বান জানান মুস্তফা কামাল।