প্রেম নিয়ে মুখ খুললেন মেহজাবীন | Daily AjKaler Kontho

প্রেম নিয়ে মুখ খুললেন মেহজাবীন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৩, ৩:২৯ অপরাহ্ন
প্রেম নিয়ে মুখ খুললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরী বরাবরই নিজের ব্যক্তিজীবন নিয়ে বেশ সতর্ক। অভিনেত্রীকে সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে হয় মুখ বন্ধ রাখেন, না হয় এড়িয়ে যান। কখনই ব্যক্তিজীবনকে প্রকাশ্যে আনেন না তিনি।

এবার এই তারকা জানালেন, ভালোবাসার মানুষ চলে গেলেও প্রেম কখনও চলে যায় না। সঙ্গে এটাও জানান, পারফেক্ট প্রেম মানুষের জীবনে একবারই আসে।

জানা গেছে, ‘আমি কী তুমি’ নামের একটি ওয়েব সিরজে যুক্ত হয়েছেন মেহজাবীন। ওই সিরিজের পোস্টারের ছবির ক্যাপশনে কথাগুলো লেখেন এই অভিনেত্রী।

ডুবে যাওয়া ‘ওশানগেট’ নিয়ে সিনেমা, মুখ খুললেন জেমস
মেহজাবীন লিখেছেন, প্রতিটা মানুষের জীবনে পারফেক্ট প্রেম একবারই আসে। ভালোবাসার মানুষ চলে গেলেও এই প্রেম কখনও চলে যায় না।

এর আগে সিরিজটির ফার্স্টলুক প্রকাশ করে নেটিজেনদের চমকে দিয়েছিলেন তিনি। সেখানে দেখা গেছে, তার মুখে অক্সিজেন মাস্ক, রহস্যময় চোখের কাজল বেয়ে পড়ছে নিচের দিকে।

‘বজরঙ্গি ভাইজান’র সেই ছোট্ট মুন্নির ভিডিও ভাইরাল
সে সময় ক্যাপশনে লিখেছিলেন, আমি কী তুমি? এই প্রশ্নের উত্তর কখনও শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ হতে পারে না। উত্তরটা আপনাদের জানাতে শিগগিরই আসছি আমরা।

‘আমি কী তুমি’ সিরজটিতে সাতটি পর্ব থাকবে। এতে মেহজাবীনের চরিত্রের নাম তিথি। সিরিজটি বড় পরিসরে নির্মাণ করেছেন ভিকি জাহেদ।