হিরো আলমের চেয়ে পাঁচ গুণ ভোটে এগিয়ে আরাফাত | Daily AjKaler Kontho

হিরো আলমের চেয়ে পাঁচ গুণ ভোটে এগিয়ে আরাফাত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৩, ৭:২৩ অপরাহ্ন
হিরো আলমের চেয়ে পাঁচ গুণ ভোটে এগিয়ে আরাফাত

আজকালের কন্ঠ ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে গণনা চলছে। ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নৌকা প্রতীকে ৩২০৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম) একতারা প্রতীকে পেয়েছেন ৬৩৮ ভোট। আর জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান লাঙল প্রতীকে পেয়েছেন ১৬৩ ভোট।

সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ব্যালটে ভোটগ্রহণ চলে।

এদিন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ছাড়াই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে মাত্র ১২ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

এদিন ঢাকা-১৭ আসনের ১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।