মোঃ মজনু মিয়া,পলাশবাড়ী,প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কে যানবাহন তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক কারবারী মোঃ রফিকুল ইসলাম রকিককে(৩৫)আটক করেছে পুলিশ।
থানা সূত্র জানায়,পুলিশের মাদক বিরোধী নিয়মিতঅভিযানের অংশ হিসেবে গোপনসূত্রে গত (১৬জুলাই) রবিবার এসআই দেওয়ান রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ ফোর্স পৌর শহরের রংপুর-ঢাকা মহাসড়কের বাঁশকাটা ব্র্যাক মোড় পয়েন্টে অবস্থান নেয়।এসময় রংপুর থেকে ঢাকাগামী রংধনু(এসি)পরিবহনে বাস তল্লাশি করা হয়।
এসময় ফেনসিডিলসহ মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার রানাদিয়া গ্রামের মৃত আবুল হাশেম ওরফে কাশেমের ছেলে মোঃ রফিকুল ইমলাম রফিক কে আটক করা হয়।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এব্যাপারে থানায় মামলা (নং-১৪,তাং-১৬/০৭/২০২৩)রুজু হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
আপনার মতামত লিখুন :