১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন : প্রধানমন্ত্রী | Daily AjKaler Kontho

১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন : প্রধানমন্ত্রী


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৩, ১২:০৭ অপরাহ্ন
১০ টাকায় টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন : প্রধানমন্ত্রী

আজকালের কন্ঠ ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে নিজের চোখ পরীক্ষা করিয়েছেন।

এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে হাসপাতাল ত্যাগ করার সময় প্রধানমন্ত্রী ছবিও তোলেন।

শনিবার (১৫ জুলাই) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এই সেবা নেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

চোখ পরীক্ষা শেষে প্রধানমন্ত্রী জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঘুরে দেখেন এবং এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

প্রধানমন্ত্রী তার চোখের চিকিৎসা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকেই করিয়ে থাকেন।